রুপের বড়াই''
-- ইশারুল ইসলাম
----------------------------------
ঐ রুপেতে কিসের বড়াই
বলনা আমার মন
রুপ দেখে কি আটকাবে তোর
ওপারের সমন৷৷
রুপের নেশায় রইলি মজে
এই ভব সংসারে
বুঝলিনারে জগৎ মাঝে
আসলি কি দরকারে৷
কে জানে মন ডাক পড়িবে
কোন খানে কখন৷৷
মরলে পচে গলেই যাবে
ঐ না সাধের দেহ
রুপের ছটায় আপন করে
আর নেবেনা কেহ৷
সাদা কালোর এই বিভাজন
থাকবে কি তখন৷৷
----------------------------------------
১১ সেপ্টেম্বর, ২০১৯
-- ইশারুল ইসলাম
----------------------------------
ঐ রুপেতে কিসের বড়াই
বলনা আমার মন
রুপ দেখে কি আটকাবে তোর
ওপারের সমন৷৷
রুপের নেশায় রইলি মজে
এই ভব সংসারে
বুঝলিনারে জগৎ মাঝে
আসলি কি দরকারে৷
কে জানে মন ডাক পড়িবে
কোন খানে কখন৷৷
মরলে পচে গলেই যাবে
ঐ না সাধের দেহ
রুপের ছটায় আপন করে
আর নেবেনা কেহ৷
সাদা কালোর এই বিভাজন
থাকবে কি তখন৷৷
----------------------------------------
১১ সেপ্টেম্বর, ২০১৯
রুপের বড়াই
Reviewed by pencil71
on
September 26, 2019
Rating:
Reviewed by pencil71
on
September 26, 2019
Rating:

No comments: