Technology

test

মাদারীপুরে পুলিশি বাধায় বিএনপির কর্মীসভা পণ্ড

১৬ সেপ্টেম্বর, ২০১৯

মাদারীপুরে পুলিশি বাধায় বিএনপির কর্মীসভা পণ্ড

মাদারীপুর সদর উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি গঠনের জন্য সোমবার বিকালে কর্মীসভার আয়োজন করে জেলা বিএনপি। তবে পুলিশি বাধার কারণে পণ্ড হয়ে যায় কর্মীসভা। 

মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু বলেন, আমরা সদর উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি গঠনের জন্য কর্মীসভার আয়োজন করেছিলাম। মাদারীপুর শকুনী লেক সংলগ্ন মুক্তিযোদ্ধা মিলনায়তনে মাদারীপুর জেলা বিএনপি আয়োজিত কর্মীসভা পুুলিশের বাধার মুখে পণ্ড হয়ে যায়।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া অভিযোগ করে জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচি আনুযায়ী বিকাল ৪টায় স্থানীয় মুক্তিযোদ্ধা মিলনায়তনে সদর উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির কমিটি গঠন উপলক্ষে কর্মী সভা আহ্বান করেছিলাম। কর্মসূচির বিষয়ে পুলিশকে আগেই অবহিত করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো রকম উস্কানি ছাড়াই তা পণ্ড করে দেয় পুলিশ।

মাদারীপুরে পুলিশি বাধায় বিএনপির কর্মীসভা পণ্ড মাদারীপুরে পুলিশি বাধায় বিএনপির কর্মীসভা পণ্ড Reviewed by pencil71 on September 17, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.