মালদ্বীপে গ্লোবাল পিস অ্যাডওয়ার্ড পেলেন মাদারীপুরের তানভীর
মালদ্বীপে সদ্য অনুষ্ঠিত “গ্লোবাল ইয়ুথ পিস অ্যাম্বাসেডর” অ্যাডওয়ার্ড পেলেন তানভীর আহমেদ। তার গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নে। তিনি মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মো.এনামুল হকের ছেলে।
মালদ্বীপের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে গত ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর মালোতে অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলন।বাংলাদেশী যুবক সংগঠক হিসেবে সেখানে অংশগ্রহণ করেন ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র তানভীর আহমেদ। তানভীর ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন ক্লাবের সদস্যসহ যুক্ত রয়েছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে।
কৃতিত্বপূর্ণ এই অর্জন সম্পর্কে তিনি জানান, বিদেশের মাটিতে দেশের হয়ে কোন কিছু অর্জন করতে পারা নিঃসন্দেহে লাল-সবুজের এই পতাকার জন্য গৌরবের। অ্যাডওয়ার্ডের জন্য নাম ঘোষণার সময় বাংলাদেশ থেকে তানভীর আহমেদ বলার পরে যে অনুভূতি তৈরি হয়েছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
তানভীর আহমেদ আরো বলেন, এই অর্জন প্রেরণা যোগাবে আর ভালো কাজের ক্ষেত্রে করবে অনুপ্রাণিত। কাজকে করবে আরো বেগমান এবং এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সম্মুখপানে।

মাদারীপুরের কৃতিসন্তন তানভীর মালদ্বীপে গ্লোবাল পিস অ্যাডওয়ার্ড পেলেন
Reviewed by pencil71
on
September 10, 2019
Rating:
Reviewed by pencil71
on
September 10, 2019
Rating:

No comments: