Technology

test

আয়শা সিদ্দিকাকে জামিন দিয়েছেন হাইকোর্ট

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তাঁর স্ত্রী আয়শা সিদ্দিকাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
চারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই রায় দিয়েছেন।

রায়ে আদালত বলেন, জামিনে থাকা অবস্থায় আয়শা সিদ্দিকা তাঁর বাবার জিম্মায় থাকবেন। আয়শা সিদ্দিকা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না। ব্যত্যয় ঘটলে তাঁর জামিন বাতিল হবে।
আয়শা সিদ্দিকার জামিন প্রশ্নে হাইকোর্টের রুলের ওপর শুনানি গতকাল বুধবার শেষ হয়। শুনানি শেষে এ বিষয়ে রায়ের জন্য আজ (বৃহস্পতিবার) দিন রেখেছিলেন হাইকোর্ট। সে অনুযায়ী আজ রায় দিলেন আদালত।

আয়শা সিদ্দিকাকে জামিন দিয়েছেন হাইকোর্ট আয়শা সিদ্দিকাকে জামিন দিয়েছেন হাইকোর্ট Reviewed by pencil71 on August 29, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.