Technology

test

কালকিনি ইউপি মেম্বারকে কুপিয়ে মারাত্মক জখম

মাদারীপুরে ইউপি মেম্বারকে কুপিয়ে মারাত্মক জখম


মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নে ৮নং ওয়ার্ড মেম্বারকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ইউপি মেম্বার মোদাচ্ছের সরদার (৫২) ইউনিয়ন পরিষদ থেকে রায়পুর নিজ বাড়িতে রওনা হয়। বাড়িতে যাবার পথে চরলক্ষ্মীপুর এলে আগে থেকে ওৎ পেতে বসে থাকেন সাবেক চেয়ারম্যান ফজলুর হক বেপারীর সমর্থকরা তার উপর হামলা চালায়। এসময় মোদাচ্ছের সরদার চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করান। মোদাচ্ছের সরদার রায়পুর ভাটোবালী গ্রামের মৃত সেকান্দার সরদারের ছেলে।

আহত মোদাচ্ছের মেম্বারের ভাই যুবরাজ বলেন, সাবেক চেয়ারম্যান ফজলু বেপারীর নির্দেশে সন্ত্রাসী মঞ্জু, ফোরহাদ, আক্তার এরা আমার ভাইকে মেরে ফেলার জন্য এই হামলা করে। দু’দিন আগেও মারামারি হয়েছে। তখন দুই পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছে।

এব্যাপা‌রে মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অখিল সরকার বলেন, আহতের শরী‌র ও মাথায় অনেক আঘাতের চিহ্ন আছে।

কালকিনি থানার অফিসার ইনচার্জ মো. মোফাজ্জেল হোসেন বলেন, ঘটনা শুনেছি তবে এখনো কেউ কোন মামলা করেনি। মামলা করলে তদন্ত করে সঠিক ব্যবস্থা নেবো।


কালকিনি ইউপি মেম্বারকে কুপিয়ে মারাত্মক জখম কালকিনি ইউপি মেম্বারকে কুপিয়ে মারাত্মক জখম Reviewed by pencil71 on August 24, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.