কালকিনি, মাদারীপুর ॥ একযোগে এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা আজ সোমবার শুরু হয়েছে। এ পরীক্ষায় কালকিনিতে মোট ৩হাজার ৮৪জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। কিন্তু দেশে বাংলা পরীক্ষা খ সেটে নেয়া হলেও মাদারীপুরের কালকিনি উপজেলায় খ সেটের পরিবর্তে ভুল প্রশ্নে পরীক্ষা নেয়া হয়েছে । এতে করে চরম বিপাকে পরতে হয়েছে পরীক্ষার্থীরা । উপজেলায় বিভিন্ন শ্রেনীর পেশার মানুষের মাঝে শুরু হয়েছে চরম সমালোচনার ঝড়। তবে প্রশাসনের দাবি বিষয়টি ভুলক্রমে হয়েছে।
বেশ কয়েকজন পরীক্ষার্থী বলেন, ভুল প্রশ্নে পরীক্ষা নেয়ার কারনে আমরা খুব দুচিন্তায় পড়েছি। সারা দেশে খ সেটে পরীক্ষা নেয়া হলেও আমাদের কালকিনিতে শুধু ক সেটে নেয়া হয়েছে। এখন এই ভুলের খেসারত কে দেবে?
উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও প্রমথ রঞ্জন ঘটক বলেন, তবে আমি এ বিষয় কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। তারা আমাদের পরীক্ষার্থীদের খাতা আলাদাভাবে পাঠাতে বলেছেন।
কালকিনিতে ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা-Pencil71
Reviewed by pencil71
on
April 02, 2018
Rating:
Reviewed by pencil71
on
April 02, 2018
Rating:

No comments: