কালকিনি, মাদারীপুর ॥ ৩১-০৩-২০১৮ইং
নাশকতার পরিকল্পনার অভিযোগে মাদারীপুরের কালকিনিতে আনোয়ার শিকদার(৩২) নামের এক যুবককে ১১টি ককটেলসহ আটক করেছে র ্যাব-৮।
পুলিশ সুত্রে , সাহেবরামপুর ইউনিয়নের; আন্ডারচর গ্রামের আলাল শিকদারের ছেলে আনোয়ার শিকদার ককটেল নিয়ে নাশকতার পরিকল্পনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর র ্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে তাকে ১১টি ককটেলসহ শনিবার গভীর রাতে আটক করেন। পরে তাকে কালকিনি থানা পুলিশের হাতে সোপার্দ করেন।
কালকিনি থানার এসআই মোঃ জসিম উদ্দিন বলেন, র ্যাব-৮ আনোয়ারকে ১১টি ককটেলসহ আটক করে পুলিশের হাতে সোপার্দ করেন।
১১টি ককটেলসহ যুবক আটক-Pencil
Reviewed by pencil71
on
April 01, 2018
Rating:
Reviewed by pencil71
on
April 01, 2018
Rating:

No comments: