উমর ইবনুল খাত্তাব (আরবি: জন্ম ৫৮৩ খ্রিষ্টাব্দ – মৃত্যু ৬৪৪ খ্রিষ্টাব্দ) ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং প্রধান সাহাবিদের অন্যতম। আবু বকরের মৃত্যুর পর তিনি দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব নেন। উমর ইসলামী আইনের একজন অভিজ্ঞ আইনজ্ঞ ছিলেন। ন্যায়ের পক্ষাবলম্বন করার কারণে তাকে আল ফারুক (সত্য মিথ্যার পার্থক্যকারী) উপাধি দেওয়া হয়।
★পূর্ণ নাম- উমর ইবনুল খাত্তাব;
★শাসনকাল-(২৩ আগস্ট ৬৩৪ – ৩ নভেম্বর ৬৪৪)
★জন্ম৫৮৩ খ্রিষ্টাব্দ
★জন্মস্থান
মক্কা, আরব উপদ্বীপমৃত্যু৩ নভেম্বর ৬৪৪ (২৬ জিলহজ ২৩ হিজরি)
★মৃত্যুস্থান
মদিনা, রাশিদুন খিলাফত
★দাফনস্থল
মসজিদে নববী, মদিনা
★পূর্বসূরি
আবু বকর
★উত্তরসূরি
উসমান ইবনে আফফান
★পিতা
খাত্তাব ইবনে নুফায়েল
★মা
হানতামাহ বিনতে হিশাম
★ভাই
জায়েদ ইবনুল খাত্তাব
★বোন
ফাতিমা বিনতে খাত্তাব
★স্ত্রী
(১)জয়নব বিনতে মাজুন
(২) কুরাইবা বিনতে আবি উমাইয়া আল মাখজুমি
(৩)উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম
(৪)উম্মে কুলসুম বিনতে আবু বকর
(৫)আতিকা বিনতে জায়েদ ইবনে আমর ইবনে নুফায়েল (৬)লুহইয়াহ (৭)ফুকাইহা
★পুত্র
(১)আবদুল্লাহ ইবনে উমর (২)আবদুর রহমান ইবনে উমর (৩)উবাইদুল্লাহ ইবনে উমর (৪)জায়েদ ইবনে উমর (৫)আসিম ইবনে উমর (৬)ইয়াদ ইবনে উমর (৭)আবদুর রহমান ইবনে উমর (৮) জুবায়ের ইবনে বাক্কার (আবু শাহমা)
★কন্যা
(১)হাফসা বিনতে উমর(২) ফাতিমা বিনতে উমর
(৩)জয়নব বিনতে উমর
★প্রথম জীবন
উমর মক্কার কুরাইশ বংশের বনু আদি গোত্রে জন্মগ্রহণ করেন। মা বনু মাখজুম গোত্রের সদস্য ছিলেন।
ইসলাম পূর্ব আরবে লেখাপড়ার রীতি বেশি প্রচলিত ছিল না। এরপরও তরুণ বয়সে উমর লিখতে ও পড়তে শেখেন। নিজে কবি না হলেও কাব্য ও সাহিত্যের প্রতি তার আগ্রহ ছিল।
কুরাইশ ঐতিহ্য অনুযায়ী তিনি তার কৈশোরে সমরবিদ্যা, অশ্বারোহণ ও কুস্তি শেখেন। তিনি দীর্ঘদেহী ও শারীরিকভাবে শক্তিশালী ছিলেন। কুস্তিগির হিসেবে তার খ্যাতি ছিল।
★ইসলাম গ্রহণ
উমর ৬১৬ সালে ইসলাম গ্রহণ করেন। উমর মুহাম্মদ(সা.) কে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথিমধ্যে তার বন্ধু নাইম বিন আবদুল্লাহর সাথে দেখা হয়। নাইম গোপনে মুসলিম হয়েছিলেন তবে উমর তা জানতেন না। উমর তাকে বলেন যে তিনি মুহাম্মদ (সা.) কে হত্যার উদ্দেশ্যে যাচ্ছেন। এসময় উমর তার বোন ও ভগ্নিপতির ইসলাম গ্রহণের বিষয়ে জানতে পারেন।
এ সংবাদে রাগান্বিত হয়ে উমর তার বোনের বাড়ির দিকে যাত্রা করেন। বাইরে থেকে তিনি কুরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পান।
উমর ঘরে প্রবেশ করলে তারা পাণ্ডুলিপিটি লুকিয়ে ফেলেন। কিন্তু উমর তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে একপর্যায়ে তাদের উপর হাত তোলেন। এরপর বোনের বক্তব্যে তার মনে পরিবর্তন আসলে তিনি স্নেহপূর্ণভাবে পাণ্ডুলিপিটি দেখতে চান। কিন্তু তার বোন তাকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে বলেন।
উমর গোসল করে পবিত্র হয়ে সুরা তাহার আয়াতগুলো পাঠ করেন। এতে তার মন ইসলামের দিকে ধাবিত হয়। এরপর তিনি মুহাম্মদ (সা.) এর কাছে গিয়ে ইসলামগ্রহণ করেন। তখন তার বয়স ছিল ৩৯ বছর।
ইসলাম গ্রহণের পর গোপনীয়তা পরিহার করে প্রকাশ্যে তিনি মুসলিমদের নিয়ে বাইরে আসেন এবং কাবা প্রাঙ্গণে উপস্থিত হন। তিনি ছাড়াও হামজা ইবনে আবদুল মুত্তালিব এই দলের নেতৃত্বে ছিলেন।সেদিন মুহাম্মদ (সা.) তাকে "ফারুক" উপাধি দেন
★মদিনায় হিজরত
অধিকাংশ ব্যক্তিই ধরা পড়ার ভয়ে রাতে হিজরত করতেন। কিন্তু উমর দিনের বেলায় প্রকাশ্যে হিজরত করেন।
★মদিনার জীবন
মুহাম্মদ (সা.) মদিনায় হিজরত করার পর তিনি মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দেন। উমরের সাথে মুহাম্মদ ইবনে মাসলামা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন।
৬২৪ সালে উমর বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। ৬২৫ সালে তিনি উহুদের যুদ্ধেও অংশ নেন। পরবর্তীতে তিনি বনু নাদির গোত্রের বিরুদ্ধে অভিযানেও অংশ নিয়েছেন।
৬২৫ সালে মুহাম্মদ (সা.) এর সাথে উমরের মেয়ে হাফসা বিনতে উমরের বিয়ে হয়।
৬২৭ সালে তিনি খন্দকের যুদ্ধ এবং তার পরবর্তী বনু কুরাইজা গোত্রের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছেন।
৬২৮ সালে তিনি হুদায়বিয়ার সন্ধিতেঅংশ নেন এবং সাক্ষ্য হিসেবে এতে স্বাক্ষর করেন।
৬২৮ সালে উমর খায়বারের যুদ্ধে অংশ নিয়েছেন।
৬৩০ সালে মক্কা বিজয়ের সময় উমর এতে অংশ নেন। পরে হুনায়নের যুদ্ধ এবং তাইফ অবরোধে তিনি অংশ নিয়েছেন। তাবুকের যুদ্ধে সাহায্য হিসেবে তিনি তার সম্পদের অর্ধেক দান করে দিয়েছিলেন।বিদায় হজ্জেও তিনি অংশ নিয়েছেন।

খলিফা উমর ইবনুল খাত্তাব (রাঃ)- জীবনী-Pencil71
Reviewed by pencil71
on
March 03, 2018
Rating:
No comments: