পর্ব-০১
মালদ্বীপ ভ্রমন কাহিনি নিয়ে কিছু কথা।
মু.রেজাউল করিম
মালদ্বীপ,পৃথিবীর অন্যতম নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দ্বীপ রাষ্ট্র। ভারত মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা ১২শ ক্ষুদ্র দ্বীপের সমস্টি মালদ্বীপ।ভারত আর শ্রীলঙ্কার দক্ষিণ- পশ্চিমে দৈর্ঘ্য অর্ধসহস্র আর প্রস্থে আশি মাইল জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে মালদ্বীপের দ্বীপপুঞ্জ।
এ যেনো সাগরের কন্ঠহার ছোট বড় রঙিন পাথরের।
শুধু শ দুয়েক দ্বীপ জনমানব অধ্যুষিত। মালদ্বীপের জনসংখ্যা প্রায় ৪ লাখ। অতএব অধ্যুষিত দ্বীপগুলোর গড়পরতা জনসংখ্যা এক শর সামান্য বেশি। কোনো কোনো দ্বীপে শুধু দু-চারজন মানুষের বাস।
মহান আল্লাহর অনন্য সৃস্টি এই দ্বীপপুঞ্জকে কেউ বলেন ভ্রমনের স্বর্গরাজ্য কেউ বলেন সমুদ্রের জান্নাত আর আমি বলি নীল কন্যা। তাইতো প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক মালদ্বীপের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন। আমি ভ্রমন প্রিয় মানুষ হলেও মালদ্বীপ ভ্রমন আমার নিকট ছিলো স্বপ্ন।
মালদ্বীপ এমন এক দেশ যা আমি কখনোই কল্পনাও করিনি ভ্রমন করতে সক্ষম হব।
যদি আপনি আমাকে দশ বছর আগে মালদ্বীপে যেতে চাই কিনা জানতে চাইতেন তবে আমাকে আপনার মুখের দিকে তাকিয়ে হাসতে হতো।
কারণ সেখানে ভ্রমনের ধারণা নিয়ে কিছু ভুল তথ্য এবং খরচের ব্যাপার ছিলো তাই ভেবেছিলাম যে এটা আমার জিবনে কখনোই ঘটবে না। এমনকি পাঁচ বছর আগেও মালদ্বীপ সম্পর্কে শুধুমাত্র তিনটি জিনিসই আমি জানতাম:
* এটি ভারত মহাসাগরের মাঝখানে একটি দ্বীপরাস্ট্র।
* এটাতে অনেক বেসরকারী বিলাসবহুল রিসোর্ট আছে যে আমি কখনও এর খরচ বহন করতে পারবো না।
* যেখানে যাওয়া এবং থাকা খাওয়া ব্যয়বহুল।
কিন্তু আমি যেমন বলেছি, মহাবিশ্ব আমাদের বিস্ময়ের একটি উপায় আছে।মালদ্বীপ আমার জন্য একটি স্বপ্ন ছিল না, কিন্তু যখন আমি সেখানে যাই তখন আমি অনুভব করলাম যে আমি এখানে অনেক আগেই আসতে পারতাম।
অনেকেই অভিযোগ করে থাকেন ভ্রমন কাহিনিতে আমি অনেক বেশি লিখি বা অনেক গুলো পর্বে বিভক্ত করে লেখাকে লম্বা করি যা তাদের ধৈর্যচ্যুতি ঘটায় তাই তাদের উদ্দেশ্যে বলতে চাই—
যেমন মালদ্বীপ গেলাম, হোটেলে থাকলাম, সমুদ্রের ধারে রাস্তাঘাটে দু’এক জায়গায় ঘুরাঘুরি করলাম, ভালো মন্দ মিলিয়ে খাওয়া দাওয়া হলো, কিছু দর্শনীয় স্থান দেখে আবার দেশে ফিরে এলাম। ব্যাস। আমার কথাটি ফুরালো, নটে গাছটি মুড়ালো। কিন্তু যেহেতু বিদেশ ভ্রমন একটি দেশকে কেন্দ্র করে হয় শুধুমাত্র একটি সুন্দর স্থানকে কেন্দ্র করে নয় তাহলে তো খুঁটি নাটি অভিজ্ঞতা, অনুভূতি স্থানের বর্ননা,নিয়ে লিখতেই হয়।
সুপ্রিয় বন্ধুরা তাই মালদ্বীপ ভ্রমনের অভিজ্ঞতা, ভ্রমন স্থান,ভ্রমন খরচ, থাকা-খাওয়া, সংস্কৃতি, ইসলামের আগমন ক্রমবিকাশ ইত্যাদি দিয়ে ধারাবাহিক ভাবে কয়েক পর্বে ভাগ করে বিস্তারিত লেখার চিন্তা আছে যদি আপনারা ধৈর্য নিয়ে সঙ্গে থাকেন।
( চলবে).....
(https://www.facebook.com/uzir01)
আমার মালদ্বীপ ভ্রমণ-Pencil71
Reviewed by pencil71
on
March 21, 2018
Rating:
Reviewed by pencil71
on
March 21, 2018
Rating:

No comments: