Technology

test

মুখ লুকিয়ে কাঁদলেন সাকিব, কাঁদালেন গোটা দেশকে-Pencil71


বাংলাদেশের এমন পরাজয় কিছুতেই মানতে পারছে না ক্রিকেটপ্রেমীরা।
এর আগে ২০০৯ সালের ত্রিদেশীয় ট্রফির ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ মুহূর্তে এসে হারতে হয়েছিল বাংলাদেশকে। নিশ্চিত জয়ের ম্যাচ ছিল সেটি।

২০১২ সালের ২২ মার্চ ফাইনালে পাকিস্তানিদের ২৩৬ রানে বেঁধে ট্রফি জয়ের সম্ভাবনা জাগিয়েছিল মুশফিক বাহিনী; কিন্তু শেষ ওভারে গিয়ে হতাশায় ডুবতে হয় আবারও।

২০১৬ সালের ৬ মার্চ শেরে বাংলায়। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি প্রবল ঝড়ো বাতাস ও ভারি বর্ষণে ২০ ওভার থেকে কমে ১৫ ওভারে গড়ায়। তাতে ১২০ রানের মামুলি স্কোর নিয়ে ৮ উইকেটে হার মানে মাশরাফির দল।

২০১৮ইং (২৭ জানুয়ারি) আবারও ফাইনালে বিপর্যয়। দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৯ রানে হেরে যাওয়া।

ভারতের বিপক্ষেই এসে নকআউটে হেরে বসার রেকর্ড অক্ষুণ্ন রেখেছে বাংলাদেশ।
২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল,
২০১৬ এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনাল,
২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এবং
২০১৮ নিদাহাস ট্রফির ফাইনালে এসে হারলো
বাংলাদেশ।

→নিজস্ব রিপোর্টার
মুখ লুকিয়ে কাঁদলেন সাকিব, কাঁদালেন গোটা দেশকে-Pencil71 মুখ লুকিয়ে কাঁদলেন সাকিব, কাঁদালেন গোটা দেশকে-Pencil71 Reviewed by pencil71 on March 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.