Technology

test

ফেরা-Pencil71

                       ফেরা

মা একটু রাগ করেছিলেন। মেসবাহ তা মেনে নিতে পারেনি। তাই দু'চোখ যেদিকে যায়, সেদিকেই হারিয়ে যাবে সে! একটু পরে সন্ধ্যা নামবে। হাটতে হাটতে সবুজ একটি বাগান চোখে পড়ল। বাহ কি সুন্দর। বাগানের পাশে বসে পড়ল মেসবাহ। দু'চোখে সবুজ আর সবুজ মেখে কত কি যে ভাসছে। মনে পড়ল সোহেল রানার কথা।তার বন্ধু। একদিন সোহেল রানা তার কাছে জীবনের গল্প বলেছিল।
গল্পের কথা ভেবে মেসবাহ "মা" বলে কেঁদে ওঠে। হাদিস মনে পড়ল তার। এক সাহাবি যুদ্ধে যেতে চাইলেন। মহানবী (সা:) তাকে বললেন, মায়ের কাছে ফিরে যাও। তার সেবা করো। জান্নাত তার পায়ের নিচেই। -(নাসায়ি) তাহলে মায়ের কাছেই তো ফিরে যেতে হবে। এমন মা-কে রেখে কি দূরে থাকা যায়?
মেসবাহ দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল মাকে। কান্নাভেজা কন্ঠে বলল, মা! আমি তোমাকে ভালোবাসি। 
লেখক; Mesbah Uddin Mesba
ফেরা-Pencil71 ফেরা-Pencil71 Reviewed by pencil71 on February 21, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.