মাদারীপুরে হায়দার কাজী জুট মিলের আগুন থামেনি!
মেসবাহ উদ্দিন; ফেব্রুয়ারি ২৩-০২-২০১৮ইং
এখন থামেনি অগ্নিকান্ড। দারীপুর শহরের টিবি ক্লিনিক রোড এলাকার হায়দার কাজী জুট মিলে (১৪ই ফেব্রুয়ারি) সোমবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি পাটের গুদামের বেশির ভাগই পুড়ে ছাই হয়ে গেছে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ ১২কোটি হতে পারে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যার কিছু সময় আগে মিলের দক্ষিণ দিকের টিন শেড নতুন একটি গুদাম ঘরে আগুনের সূত্রপাত হয়। পরে আরও ৩টি গুদামের আগুন ছড়িয়ে পরে। এতে গুদামগুলোর বেশির ভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়। এরপর আগুন আশ-পাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এখন পর্যন্ত চেষ্ঠা চলাচ্ছে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিত্য গোপাল সরকার বলেন, ‘মাদারীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মূল জুট মিল ভবনের মেশিন ঘরের কিছু অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, গুদামে রাখা অনেক পাট পুড়ে গেছে।
উল্লেখ্য, হায়দার কাজী জুট মিল মাদারীপুর জেলার মধ্যে সর্ববৃহৎ প্রতিষ্ঠান। এই জুট মিলে বর্তমানে দুই শিফটে ৬ শতাধিক শ্রমিক কাজ করে। 
No comments: